৫ মে ২০২৬

মা হচ্ছেন দীপিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মা হচ্ছেন দীপিকা
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের ডিম্পল ক্যুইন দীপিকা কী এবার সত্যি সত্যি মা হতে চলেছেন? বেশ কয়েকদিন ধরেই এই জল্পনা তুঙ্গে। আগেই সঞ্জয় লীলা বানসালির অফিসের বাইরে দীপিকাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল, আর তারপরই ফিসফাস আরও বেড়ে যায়। তারপর রণবীর-দীপিকা রবিবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চুপি চুপি হাজির হয়েছিলেন। আর যায় কোথায়! আলোচনা এখন তুঙ্গে। তবে পাপারাজ্জিদের এড়িয়ে যেতে চাইলেও লেন্সবন্দি হলেন দীপবীর জুটি। গাড়ির ভিতর থেকেই দেখা পাওয়া গেল তারকা দম্পতির। তাহলে সত্যিই কী দীপিকা মা হচ্ছেন? সঞ্জয় লীল বনসালির অফিসের সামনে দীপিকাকে ঢিলে পোশাকে দেখার পর থেকে তার প্রেগন্যান্সির চর্চা শুরু হয়। দীপিা্র ঢলঢলে পোশাক দেখেই নেটিজেনদের মত মা হতে চলেছেন তিনি। আর তাই বেবি বাম্প লুকিয়ে রাখার জন্য দীপিকা এমন পোশাক পরেছেন। সেই আগুনেই খানিক ঘি ঢাললেন দীপিকা-রণবীর, একসঙ্গে হাসপাতাল থেকে বের হতে দেখা গেল তাদের। এদিকে, কবীর খানের ৮৩-তে দেখা যাবে দীপিকাকে, শাহরুখ খানের পাঠান ছবির শ্যুটিং সারছেন নায়িকা। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে হৃত্বিকের সঙ্গে ফাইটার ছবির। এসময় এমন গুঞ্জনে অনুরাগীদের প্রশ্ন তবে কী ডিম্পল ক্যুইনকে এই প্রজেক্টগুলোতে তারা দেখতে পাবেন না! বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি