৪ মে ২০২৬

মা হারালেন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মা হারালেন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা'র মা ও সাংবাদিক ছাবেদ সাথী'র শাশুড়ি হাফিজা করিম (৭২) মারা গেছেন (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ডিমেনশিয়াসহ দীর্ঘস্থায়ী কিডনির সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সময় সকাল সাড়ে ৬ টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টা) দিকে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার উত্তরায় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দিনাজপুরের পার্বতীপুরের প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল করিমের সহধর্মিনী ছিলেন হাফিজা করিম। তাদের দুই ছেলে ইঞ্জিনিয়ার হারিছুল আলম লাভলু ও ব্যবসায়ী মানজা-ই আরজু লিটন), চার মেয়ে নীহারিকা লুবনা পারভীন (এলবি), যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী কৌশলী ইমা, কাবেরী ইভা পারভীন (অ্যানি) ও কামরুন ইলা পারভীন (ক্যামেলিয়া) এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বাদ জোহর দিনাজপুরের পার্বতীপুরের রহমত নগরে পারিবারিক কবরস্থানে হাফিজা করিমের দাফন হবে। দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি