৫ মে ২০২৬

মা হারালেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মা হারালেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ

বাংলাপ্রেস ডেস্ক : দেশ বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে (৮৩) আর নেই। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ২৯ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃত্যুকালে শোভা রানী এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। মায়ের মৃত্যুর খবরটি কুমার বিশ্বজিৎ বৃহস্পতিবার সকালে তার ফেসবুকে জানান।

তিনি বলেন, গত নভেম্বর মাসে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তখন তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে দু’বার লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মাকে স্মরণ করে কুমার বিশ্বজিৎ আরো বলেন, মায়ের জন্যই আজ আমি সংগীতশিল্পী। আমাদের ব্যবসায়ী পরিবার। সবাই চট্টগ্রামে থাকেন। মায়ের সারা জীবনের স্বপ্ন ছিল, তার একমাত্র ছেলে দেশের বড় শিল্পী হবে। এর জন্য বাবার কাছে মাকে অনেক কথা শুনতে হয়েছে।

মায়ের স্মৃতির কথা তুলে ধরে এই শিল্পী বলেন, মায়ের জন্য মূলত আমি নিজেও সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। ঢাকায় চলে আসি। একসময় সফল হই। আজ মা নেই, কিন্তু সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে। জানা যায় বৃহস্পতিবার দুপুরে পোস্তগোলা শ্মশানঘাট শোভা রাণী দের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি