৭ মে ২০২৬

লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
লতিফ সিদ্দিকীর জামিন আদেশ বহাল

বাংলাপ্রেস ডেস্ক:   সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কারামুক্ত হতে আর কোনো বাধা নেই তার।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেওয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানান আপিল বিভাগ। 

এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ৬ নভেম্বর সন্ত্রাসী বিরোধী আইনের মামলা হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেন বেঞ্চ থেকে জামিন পান। 

গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি