৭ মে ২০২৬

লস অ্যাঞ্জেলেসে সংবাদ সম্মেলন থেকে সিনেটরকে বের করে পরানো হলো হ্যান্ডকাফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লস অ্যাঞ্জেলেসে সংবাদ সম্মেলন থেকে সিনেটরকে বের করে পরানো হলো হ্যান্ডকাফ
  মিনারা হেলেন: লস অ্যাঞ্জেলেসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের এক সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়ে জোরপূর্বক বের করে দেওয়া হয় সিনেটর আলেক্স প্যাডিলাকে (ডি-ক্যালিফোর্নিয়া) এবং পরে তাকে হ্যান্ডকাফ পরানো হয়। ফক্স নিউজের এক প্রতিবেদকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একাধিক নিরাপত্তা সদস্য প্যাডিলাকে কক্ষ থেকে জোর করে বের করে দেন এবং পরে মাটিতে ফেলে তাঁকে হাতকড়া পরানো হয়। ঘটনার সময় পাডিয়াকে বলতে শোনা যায়, 'আমি সিনেটর আলেক্স প্যাডিলা আমার সেক্রেটারির কাছে প্রশ্ন আছে।' নিরাপত্তাকর্মীরা তাঁকে জোর করে বের করে দিতে গেলে তিনি বলেন, 'হাত সরান!' সংবাদ সম্মেলনের শুরুতেই পাডিয়া দ্রুত কথা বলা শুরু করলে নোমের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাধা দেন। পরে সংবাদ সম্মেলনে নোম বলেন, তিনি প্যাডিলার সঙ্গে কথা বলবেন, তবে ঘটনাটিকে তিনি 'অনুপযুক্ত' বলে উল্লেখ করেন। নোম বলেন, 'আমি যখন এখান থেকে বের হবো, তখন তাঁর সঙ্গে কথা বলব। তবে সবাই একমত হবেন, এটি একটি অনুপযুক্ত আচরণ ছিল। যদি কেউ আলোচনার চেষ্টা করেন, বিশেষ করে যিনি একজন নির্বাচিত প্রতিনিধি, তাঁর উচিত ছিল শান্তিপূর্ণভাবে যোগাযোগের চেষ্টা করা।' সিনেটর প্যাডিলার অফিস এক বিবৃতিতে জানায়, তিনি বর্তমানে আটক নন, তবে তাঁকে জোর করে ফেডারেল ভবন থেকে বের করা হয়েছিল এবং হ্যান্ডকাফ পরানো হয়। তিনি তখন ফেডারেল সরকারের কার্যক্রম তদারকি করার জন্য লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন এবং জেনারেল গুইলোটের সঙ্গে ব্রিফিং নেওয়ার অপেক্ষায় ছিলেন। প্যাডিলা পরে বলেন, এ ঘটনা শুধু তাঁরই নয়, বরং তাঁর প্রতিনিধিত্ব করা জনগণের প্রতি একটি অবমাননা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তিনি বলেন, 'যদি একজন সিনেটরকে এমনভাবে দমন করা হয়, তাহলে কল্পনা করা যায় সাধারণ কৃষিকর্মী, শ্রমিক, বা দিনমজুরদের সঙ্গে তারা কী করছে।' এদিকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, প্যাডিলা তাঁর পরিচয় দেননি এবং সেক্রেটারি নোমের দিকে 'ঝাঁপিয়ে পড়েন।' তারা আরও দাবি করে, প্যাডিলার গায়ে কোনো সিনেট নিরাপত্তা পিন ছিল না, এবং তাঁর আচরণ আক্রমণাত্মক ছিল বলে সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাঁকে প্রতিরোধ করেন। ডিএইচএস মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, 'প্যাডিলা বারবার সতর্ক করা সত্ত্বেও নিরাপত্তার নির্দেশ উপেক্ষা করেন। কর্মকর্তারা তাঁকে হামলাকারী ভেবে প্রতিক্রিয়া দেখান।' তিনি আরও জানান, পরে নোম পাডিয়ার সঙ্গে বৈঠক করে ১৫ মিনিট কথা বলেন। এই ঘটনাটি ঘটে এমন সময়ে, যখন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে, যা বিক্ষোভ ও দাঙ্গার রূপ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই আইসিই কর্মকর্তাদের সহায়তায় জাতীয় রক্ষী ও মেরিন সেনা মোতায়েন করেছেন। নোম সংবাদ সম্মেলনে বলেন, 'লস অ্যাঞ্জেলেসে কয়েক মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছেন এবং আমাদের লক্ষ্য হচ্ছে হাজার হাজার, এমনকি লক্ষাধিক ব্যক্তিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।' ঘটনার ভিডিও প্রকাশের পরপরই ডেমোক্র্যাট নেতারা প্রতিক্রিয়া জানান। সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এক্স-এ লেখেন, 'একজন মার্কিন সিনেটরের সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আমার গা গুলিয়ে উঠেছে। এই বিষয়ে অবিলম্বে ব্যাখ্যা প্রয়োজন।' [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি