৪ মে ২০২৬

লস অ্যাঞ্জেলেসে করোনায় আরও ২ বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লস অ্যাঞ্জেলেসে করোনায় আরও ২ বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শনিবার দুপুরে আরভাইন শহরে বসবাসকারী বাংলাদেশি নাজমুল হক চৌধুরী হেলাল (৬৭) করোনায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে গত ২১ ডিসেম্বর হাজী এসএম আব্দুস সালাম (৭০) নামের আরো এক ব্যক্তি করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে লস অ্যাঞ্জেলেসে এযাবৎ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। এস এম আব্দুস সালাম লস এঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ সিটিতে বসবাস করতেন। তার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। ক্যালিফোর্নিয়ায় প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশি আক্রান্ত আছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি