৪ মে ২০২৬

লস অ্যাঞ্জেলেসে আজ প্রকৌশলী শাকিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ বিকাল
লস অ্যাঞ্জেলেসে আজ প্রকৌশলী শাকিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে

বাবা ডা. মোহাম্মদ আলী মানিক ও মা স্ত্রী শাকিরা আলী বাচ্চির সঙ্গে প্রকৌশলী শাকিব আলী (ডানে)

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ইসলামিক সেন্টারে বাংলাদেশি তরুণ প্রকৌশলী শাকিব আলীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় সন্ধ্যা ৮ টা ( নিউ ইয়র্ক সময় রাত ১১টা)  নামাজে জানাজার সময় নির্ধারন করেছেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। শাকিবের মৃত্যু সনদ হাতে পাওয়ার পরই তার মরদেহ জর্জিয়ার আটলান্টায় নিয়ে যাবার পরিকল্পনা করছেন। তবে আগামী শুক্রবার আটলান্টায় তার  দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জর্জিয়া বাংলাদেশ সমিতির সুত্রে জানা গেছে।
গত সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় শাকিবের বাবা ডা. মোহাম্মদ আলী মানিক ও মা স্ত্রী শাকিরা আলী বাচ্চি। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: প্রকৌশলী শাকিবের জানাজা লস অ্যাঞ্জেলেস ও আটলান্টায় বুধ ও শুক্রবার
জানা যায়, ছেলের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হতো ডা.মানিক ও তার স্ত্রী শাকিরা আলী বাচ্চির। গত ৩/৪ দিন ধরে ছেলেকে ফোন করে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে তাদের মনে নানা সন্দেহ দেখা দেয়। সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-এর ছেলের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।শাকিব পেশায় আমাজন-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। মাত্র ৬ মাস আগে চাকুরির সুবাদে তিনি ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।
প্রকৌশলী শাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নেতাকর্মী, জর্জিয়া বাংলাদেশ সমিতি ও  ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
এদিকে, শাকিব আলীর অকাল মৃত্যুতে জর্জিয়া বাংলাদেশ সমিতি তাদের নির্ধারিত কর্মসুচি আগামী  ১২ এপ্রিলের বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করেছেন।

 * কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি