৫ মে ২০২৬

লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে ফোবানার সাক্ষাত ও অভিবাদন সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে ফোবানার সাক্ষাত ও অভিবাদন সভা
নোমান ইবনে সাবিত: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগোতে আসন্ন ৩৬তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন উপলক্ষে আগামী ২৩ জুলাই শনিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ও ৩০ জুলাই শনিবার নিউ ইয়র্কে সাক্ষাতে অভিবাদন জানাবেন ফোবানা কর্মকর্তারা। ফোবানার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য সাক্ষাত ও অভিবাদন সভার আয়োজন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ৪৮১০ সানসেট বুলভার্ডে ২৩ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় এবং আগামী ৩০ জুলাই শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় দুপুর ১২টায় সাক্ষাত ও অভিবাদন সভা অনুষ্ঠিত হবে। ফোবানার চেয়ারম্যান রেহান রেজা, এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী, স্বাগতিক সংগঠনের আহবায়ক মকবুল এম আলী, মেম্বার সেক্রেটারি সৈয়দ আহসান এবং গুড উইল এন্ড প্রমোশন কমিটির চেয়ারম্যান আবির আলমগীর উক্ত সাক্ষাত ও অভিবাদন সভায় উপস্থিত থেকে আসন্ন ৩৬তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন সম্পর্কে বিভিন্ন তথ্যাদি তুলে ধরবেন। আগামী সেপ্টেম্বর ২-৪ ফোবানা সম্মেলন শিকাগোর উপশহর স্কোকির বিখ্যাত নর্থশোর সেন্টার ফর দ্যা পার্ফমিং আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি বছরের সেপ্টেম্বর ২-৪ তারিখে ৩৬তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরে। স্বাগতিক সংগঠন হিসেবে কাজ করছেন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’। ফোবানা বিরোধী একটি কূচক্রিমহলের ভুয়া ফোবানার তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হবার জন্য আহবান জানান ফোবানা কর্তৃপক্ষ। যে কোন তথ্য বা বিস্তারিত বিবরণ বাড়তি তথ্যের জন্য ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন রেহান রেজা এবং এক্সেকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগোর ফোবানা সম্মেলন ছাড়া যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে 'ভূয়া ফোবানা' সম্মেলন সম্পর্কে কর্ণপাত না করার জন্য প্রবাসীদের পরামর্শ দেন ফোবানা কর্মকর্তারা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি