৫ মে ২০২৬

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোস্তাফিজ ভূঁইয়া (৫৪) কাজ শেষে ভার্মন্ট শেল গ্যাস স্টেশন থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয় সিডার সাইনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু বরণ করেন। নিহত মোস্তাফিজ ভূঁইয়া লস এঞ্জেলেসের ব্যবসায়ী মিজান ভূঁইয়ার ছোট ভাই। তাদের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। তিনি ২০১০ সালে অভিবাসী হয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর ভাই মিজানের ভার্মন্ট শেল গ্যাস স্টেশন কাজ করছিলেন। নিহত মোস্তাফিজের স্ত্রী ও কলেজ পডুয়া একটি কন্যা সন্তান রয়েছে। মোস্তাফিজ ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন 'মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা' ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর ও সেক্রেটারি আব্দুল মান্নান। নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুর খবরে লস এঞ্জেলেসসহ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি