৪ মে ২০২৬

লস এঞ্জেলেসে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লস এঞ্জেলেসে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশি আব্দুল মান্নান মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সকালে আপল্যান্ডের সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস (আবেয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রয়াত আব্দুল মান্নান দীর্ঘ ২২ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করছেন। লস এঞ্জেলেস সংলগ্ন সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা ছিলেন তিনি। করোনা আক্রান্তের পর গত দুই সপ্তাহ আগে তিনি সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে ভর্তি হন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। বাংলাদেশে তিনি সমবায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। লস এঞ্জেলেসের পরিচিতমুখ আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস (আবেয়া) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার ও বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)র বোর্ড অফ ট্রাস্টির চেয়ার ইঞ্জিনিয়ার মুর্শেদ হায়দার তার শ্যালক বলে জানা গেছে। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) পরিবারসহ লস এঞ্জেলেসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মিরা আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দরা। আব্দুল মান্নানের মৃত্যুতে লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সংখ্যা ৮ জনে। এখনো প্রায় ২০ জন প্রবাসী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৩ জন ভেন্টিলেশনে আছেন বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি