২২ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
লংমার্চে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

রুহুল কবির রিজভী।

বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দলের লংমার্চ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধিতে বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে তারা ব্যক্তিগত আক্রমণ করছে।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদ ও রাজপথে আন্দোলন করবে, যা তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণে তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি সরকার। অথচ বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল।

রাজশাহী রেলস্টেশনে হামলার বিষয়ে রিজভী বলেন, গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছে। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করায় জনগণ জামায়াতে ইসলামীকে গ্রহণ করেনি। এখনও তারা প্রতিনিয়ত জনগণের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, সরকার ক্ষমতা গ্রহণের পর রিজার্ভ বেড়েছে। ফলে সংকট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব হচ্ছে। বৈশ্বিক সংকট কাটলে জনভোগান্তিও কমে আসবে বলে আশ্বাস দেন তিনি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি