৪ মে ২০২৬

লংমার্চে হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লংমার্চে হামলার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী লংমার্চের ওপর পুলিশ প্রশাসন ও সরকারি দলের সন্ত্রাসী বাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নিউ ইর্য়ক প্রবাসী বাংলাদেশিরা। গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় তাৎক্ষণিক ভাবে আয়োজিত সমাবেশ থেকে ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী লংমার্চের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি তোলা হয়। অন্যথায় আগামীদিনে আরো তীব্র আন্দোলন করার হুশিয়ারি দেন বক্তারা। দেশে নারীর প্রতি নিপীড়ন-ধর্ষণ ও হত্যাসহ সহিংসতা বন্ধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবির পক্ষে জনমত গঠনে বাম ঘরোনার বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লংমার্চে ফেনীতে দু’দফা হামলা করা হয়েছে। ফেনী শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এবং দাগনভূঞার জিরো পয়েন্টে হামলায় বাম ছাত্র সংগঠনগুলোর অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় লংমার্চের কয়েকটি গাড়ি। তিনি এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধা কাশেম আলী বলেন,সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছের। বর্তমান সময়ে হত্যা, খুন, ধর্ষণ, অর্থ লোপাট সীমাহীন ভাবে বেড়ে গেছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে প্রসাশন। অথচ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদকারীদের পুলিশ আর দলের ক্যাডারদের দিয়ে পিটিয়ে দেশে কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে । প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদ আলম বলেন, দেশে নারীর প্রতি নিপীড়ন-ধর্ষণ ও হত্যাসহ সহিংসতা বন্ধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবির পক্ষে জনমত গঠনে বাম ঘরোনার বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লংমার্চে ফেনীতে দু’দফা হামলা করা হয়েছে। ফেনী শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এবং দাগনভূঞার জিরো পয়েন্টে হামলায় বাম ছাত্র সংগঠনগুলোর অর্ধশত নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় লংমার্চের কয়েকটি গাড়ি। তিনি এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। জাকির হোসেন বাচ্চু বলেন, শান্তিপূর্ণ লংমার্চে ফেনীসহ চারস্থানে সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা করেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড় এলাকায় লাঠিসোঁটা ও ইট নিয়ে এই হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সরকার ধর্ষকদের লালন করে যাচ্ছে। যারা ধর্ষকদের লালন-পালন করছে তাদের বিচার চাই। তা না হলে আমাদের আন্দোলন চলবে। আলিম উদ্দিন ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী জানিয়ে বলেন, আওয়ামী ও ছাত্রলীগের কর্মীরা জয়বাংলা স্লোগান দিয়ে লংমার্চে অংশ নেতা নেতাকর্মীদের বেধড়ক মারপিট করতে থাকে। হামলাকারীরা লংমার্চকারীদের ছয়টি বাস ভাঙচুর করেছে। হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা হামলাকারীদের প্রতিরোধ করেনি। হামলার শিকার নেতাকর্মীদের রক্ষায়ও এগিয়ে আসেনি। হামলায় পুলিশেরও মৌন সমর্থন ছিলো। হিরো চৌধুরী বলেন, ফেনীতে হামলাকারীরা আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী বলে লংমার্চকারীদের অভিযোগ। তারা আরও বলছেন, হামলার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল। সমাবেশে বক্তব্য করেন উদীচীর সুব্রত বিশ্বাস, মানবাধিকার কর্মী সারমিন সুলতানা, মুক্তিযোদ্ধা কাশেম আলী, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, মহিলা পরিষদের সাধারন সম্পাদক সুলেখা পাল, নাট্যকর্মী হিরো চৌধুরী, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা লিয়াকত আলী প্রমূখ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি