৫ মে ২০২৬

লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি।

রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছে, লন্ডন মেট্রোপলিটন পুলিশ। লন্ডনের মেয়র সাদিক খান এক বিবৃতিতে জানিয়েছেন যে, তিনি পুলিশের সাথে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট ক’রে ধন্যবাদ জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি