৫ মে ২০২৬

লন্ডনে শুক্রবারের আক্রমণকারি ছিল সন্ত্রাসবাদে অভিযুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লন্ডনে শুক্রবারের আক্রমণকারি ছিল সন্ত্রাসবাদে অভিযুক্ত

বাংলাপ্রেস ডেস্ক : ব্রিটেনের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন গতকাল লন্ডনে ছুরি নিয়ে আক্রমণের পর পুলিশ এখন আরর কোন সন্দেহভাজনকে খুঁজছে না। গতকালের ঐ ছুরিকাঘাতে দু জন নিহত হন এবং তিন জন আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

লন্ডন ব্রিজের উত্তর কোণে দুপুরের দিকে ফিশ মংগার হলে পুলিশ ডাকা হয় যেখানে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়, লার্নিং টুগেদার শীর্ষক, বন্দী পুনর্বাসন বিষয়ক এক সেমিনারের আয়েজন করেছিল।

বিবিসির খবরে জানানো হয়েছে যে এই সন্দেহভাজন, ২৮ বছর বয়সী উসমান খান, যাকে ২০১২ সালে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ২০১৮ সালের ডিসেম্বরে তাকে প্রোবেশনে মুক্তি দেয়া হয়। সে ঐ অনুষ্ঠানে যোগ দেয়। তার পর সে ক্ষিপ্র গতিতেত হামলা শুরু করে এবং লন্ডন ব্রিজে বেরিয়ে আসে। সেখানে সে বহুলোককে ছুকাঘাতে আহত করার পর, তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ বলছে উসমান খান একটি নকল আত্মঘাতী পোশাক পরেছিল।

প্রথমে কয়েকজন অসামরিক লোক তাকে থামানোর চেষ্টা করে এবং তার হাত থেকে ছুরি কেড়ে নেয়।টুইটারে পোস্ট করা লোকজনের নেয়া ভিডিও তে দেখা গেছে পুলিশ লন্ডন ব্রিজের উপর এগিয়ে আসছে, এবং একজনের সঙ্গে হাতাহাতির পর , তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পরে তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে।

পুলিশের লন্ডন মেট্রপলিটান সহকারি কমিশনার নীল বসু সংবাদদাতাদের বলেছেন এই ঘটনাটিকে সন্ত্রাসী আক্রমণ বলেই অভিহিত করা হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি