৫ মে ২০২৬

লন্ডনে রাস্তায় কুপিয়ে অন্তঃসত্ত্বাকে খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লন্ডনে রাস্তায় কুপিয়ে অন্তঃসত্ত্বাকে খুন

বিদেশ ডেস্ক : লন্ডনের রাস্তায় ছুরিকাহত হয়ে মৃত্যু হল এক গর্ভবতী মহিলার৷ ঘটনাস্থলে জন্ম নেয় তরুণীর সন্তান৷ নির্ধারিত সময়ের আগে জন্মানোয় শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আপাতত হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে একরত্তি৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই৷

লন্ডনের ক্রয়ডনে নৃশংস এই ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বছর ছাব্বিশের কেলি মেরি নামে গর্ভবতী এক তরুণী৷ আচমকা ওই রাস্তায় মহিলার উপর ছুরি নিয়ে হামলা চালায় দুই যুবক৷ বারবার কোপানোর জেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মহিলা৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকেন আট মাসের অন্তঃসত্ত্বা৷ প্রায় নিথর শরীরেই সন্তানের জন্ম দেন তিনি৷

ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়৷ মহিলা এবং তাঁর সদ্যোজাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও চিকিৎসকদের দাবি অনুযায়ী ততক্ষণে তরুণী মারা গিয়েছেন৷ তবে নির্ধারিত সময়ের আগে জন্মানোয় সদ্যোজাতর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক৷ ওই সদ্যোজাত মেয়ে না ছেলে, তা আপাতত জানা যায়নি৷ এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে কী কারণে আট মাসের গর্ভবতীকে খুন করা হল, তা স্পষ্ট নয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

তরুণীকে খুনের তীব্র নিন্দা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান৷ টুইটে তিনি লেখেন, ‘‘এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করছে কোন সমাজে বাস করছি আমরা৷ এ দেশে মহিলাদের উপর হামলাকারীর কোনও স্থান নেই৷ যে সদ্যোজাতটি জন্মেই মাকে হারাল তার কথা ভেবে আমার চোখে জল আসছে৷’’ অতীতে এরকম ঘটনা কখনও ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না কেউই৷ তবে ঘটনার নির্মমতায় আতঙ্কিত সকলেই৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি