৪ মে ২০২৬

লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জুবাইদা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জুবাইদা রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার পরে তার ফ্লাইট ছেড়েছে। 

আজ বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটে দেশে ফিরছেন। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার  বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, জোবাইদা রহমান বৃহস্পতিবারই বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন। 

তিনি লেখেন, ‘জুবাইদা রহমান আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল (শুক্রবার) সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন। 

তবে এর আগেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’

১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি