৫ মে ২০২৬

লক্ষ্মীর সঙ্গে টিকটকে নাগিনের সুরে নেচে ভাইরাল দীপিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীর সঙ্গে টিকটকে নাগিনের সুরে নেচে ভাইরাল দীপিকা

বাংলাপ্রেস ডেস্ক: বাস্তবের লক্ষ্মী আর পর্দার মালতি এক ফ্রেমে, নাচলেন নাগিনের সুরে। ছপকের ‘মালতি’ দীপিকা পাড়ুকোন নিজের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্টে সেই ভিডিও আপলোড করেছেন। আর তারপর সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের লড়াইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছপকের কাহিনি। ছপকে লক্ষ্মীর চরিত্রের নাম মালতি। মালতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। আগামী শুক্রবার, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেঘনা গুলজার পরিচালিত ছপক। দীপিকাই এই ছবির প্রযোজক। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তার ট্রেলার। সেখানে দীপিকার অভিনয় চোখে জল এনে দিয়েছে ফ্যানদের।

আর ‘সোনি মিউজিক ইন্ডিয়া ভিভো’-র একটি ভিডিয়ো অ্যালবামের একটি গান ‘নাগিন’। গানটি গেয়েছেন, আস্থা গিল এবং আকাসা সিংহ। ২০১৯ সালের ২৯ নভেম্বর সোনি মিউজিক ইন্ডিয়া ভিভো-র ইউটিউব চ্যানেলে আপলোড হয়। এখনও পর্যন্ত ভিডিয়োটি ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে ইউটিউবে।

নাগিন গানে লক্ষ্মীর সঙ্গে নেচে দীপিকা একপ্রকার ছপকের প্রচারেই ব্যবহার করলেন। লক্ষ্মী-দীপিকার এই ডুয়েট টিকটকে সাত লাখ ৪৬ হাজারের বেশি বার দেখেছেন ফ্যানেরা। আর আস্থার অ্যাকাউন্টে মাত্র ১৪ ঘণ্টাতেই ভিডিওটি, এক লাখ ৭২ হাজারের বেশিবার দেখা হয়েছে।

আস্থা ভিডিওটি পোস্ট করে, লক্ষ্মী ও দীপিকাকে ট্যাগ করে দিয়েছে। সেই সঙ্গে এত সুন্দর একটি ভিডিয়ো উপহার দেওয়ার জন্য দু’জনকে ধন্যবাদ জানিয়েছেন নাগিনের গায়িকা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি