৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট, হাসপাতালে ৩ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট, হাসপাতালে ৩ জন
সুলতানা মাসুমা ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের সেহরিতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে একই পরিবারের তিনজনকে অচেতন করে টাকা-স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে কমলনগরে উপজেলার মতিরহাট এলাকার পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন হওয়া মান্নান পাটওয়ারী, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নানের ছেলে বাবুল পাটওয়ারী জানান, সেহরির সময় খাবার খেয়ে মান্নানসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে উঠার সাড়া নেই। এতে প্রতিবেশীরা তাদেরকে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে মান্নান, তার স্ত্রী ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ সেহরির খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে দিয়েছে। এতে খাবার খাওয়ার পরে তারা অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে ঘরে থাকা জিনিসপত্র নিয়ে যায়।দুপুরে বাবুল পাটওয়ারী বলেন, আমি আলাদা থাকি। বাবা-মা ও আমার ভাইয়ের স্ত্রীকে হাসপাতাল ভর্তি করেছি। তারা এখনো স্বাভাবিক হননি। তাদের ঘরে সব এলোমেলো ছিল। লুটপাট হয়েছে। তবে কি পরিমাণ অর্থ বা স্বর্ণ ছিল, তা এখন বলতে পারছি না। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চেতনানাশক ওষুধের কারণে ওই তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি