
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেপ্তারর বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পু্লিশ সুপার(সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারী পুলিশ সুপার(রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক এবং ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জ সহ সকল থানার অফিসার ইনচার্জগন। জেলার সকল প্রকার অপরাধ দমনে পুলিশ সদস্যদেরকে আরো সক্রিয় হবার আহবান জনিয়েছেন পুলিশ সুপার।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]