লক্ষ্মীপুরে নৌকার সভায় গোবর নিক্ষেপের অভিযোগ
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভায় গোবর নিক্ষেপ করা হয়েছে।
এ নিয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যায় শহরের সমসেরাবাদ এলাকায় নৌকার প্রচারণা সভা চলাকালে নেতাকর্মীদের লক্ষ্য করে গোবর নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এসময় কয়েকজন নেতার গায়ে গোবর লেগে তারা লাঞ্চনার শিকার হন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদকও রয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারীরা এলাকায় অবস্থান করাসহ নৌকার কর্মী সমর্থকদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান আওয়ামীলীগ সভাপতি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বিজন বিহারী ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি