লক্ষ্মীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ ২৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ কে শপথ বাক্য পাঠ করান।
২৬ জানুয়ারি বুধবার সকাল১১ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, জেলা নির্বাচন কমিশন মুহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ, এমরান হোসেন, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তী চাকমা সহ প্রমুখ।
উল্লেখ্য তৃতীয় ও চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও রামগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ শপথ গ্রহণ করেন।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি