লক্ষ্মীপুরে মোটরসাইকেল সহ চোর আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মেহেদী হাসান ঈমন নামের মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য কে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ । সে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বাঞ্ছানগর গ্রামের শাহাজাহান কামালের ছেলে বলে জানা গেছে। ৩১ মার্চ রোববার রাতে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত চোরাইকৃত মটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মোটরসাইকেলটির মালিক জামাল হোসেন সোহাগ রায়পুর উপজেলার চর মোহনা গ্রামের বাসিন্দা। তিনি পেপার সাপ্লাই কুরিয়ার সার্ভিস নামে একটি বেসরকারি সংস্থার ডেলিভারি ম্যান হিসাবে চাকরি করেন। তিনি জানান, শুক্রবার জেলা নির্বাচন অফিসের সামনে মোটরসাইকেল টি রেখে কিছু সময়ের জন্য অন্য কাজে ব্যাস্ত ছিলাম । ফিরে এসে দেখি আমার মোটরসাইকেল টি নেই। তখন তিনি লক্ষ্মীপুর সদর থানায় বিষয়টি অবগত করলে শহর পুলিশ ফাঁড়ির এস আই ফজলুল হক কে চোর সনাক্ত ও চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।
এস আই ফজলুল হক জানান, পুলিশ কন্ট্রোল রুমের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয় এবং রবিবার রাত ২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর চৌয়াল বাড়ি থেকে মোটরসাইকেল টি উদ্ধার করা হয়। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানিয়েছেন , উক্ত চুরির ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে চোর কে কারাগারে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি