লক্ষ্মীপুরে খেলার মাঠ রক্ষায় এগিয়ে এলেন প্রাক্তন শিক্ষার্থীরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ খেলার মাঠ রক্ষায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সম্প্রতি বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ভবনের কাজ শুরু করা হলে মাঠটি ছোট হয়ে যায়।
লক্ষ্মীপুর সদর পূর্ব অঞ্চলের এই একমাত্র খেলার মাঠটি রক্ষার জন্য মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়াপ্রেমীর ব্যানারে প্রাক্তন শিক্ষার্থীসহ ১৫টি ক্লাবের দায়িত্বশীলরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন থেকে বলা হয় মাঠ রক্ষায় আগামীকাল বুধবার (১৫ জুন) তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে। ক্লাবগুলো হচ্ছে রতনপুর ক্রীড়া ও সমাজকল্যাণ ক্লাব, তরুণ ক্লাব, মান্দারী টাইগার ক্লাব, রতনের খিল ভিক্টোরিয়া ক্লাব, দুর্বার জাগরণী ক্লাব, নরসিংহপুর সমাজ যুব সংঘ, মান্দারী একাদশ ও মটবী আদর্শ ক্লাব।
এতে বক্তব্য দেন মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, মান্দারী পল্লী উন্নয়ন ক্লাবের সহসভাপতি ওয়াহিদুর রহমান ফয়সাল, মান্দারী ইয়াং টাইগার্স ক্লাবের সভাপতি আবু তালেব, সহসভাপতি শেখ রাসেল, মান্দারী রোয়ার ক্লাবের সভাপতি শেখ ফজলুল হক মনি, মান্দারী ফুটবল একাডেমির সভাপতি পলাশ, মান্দারী মহারতী একাদশের সভাপতি বাপন চন্দ দাস, মাতৃবন্ধন বাংলাদেশের সভাপতি শওকত পাটোয়ারী ও মান্দারী ফ্রেন্ডস সার্কেল ক্লাবের সভাপতি শাহারিয়ার অন্তর।
বক্তারা বলেন, স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের গাফিলতির কারণে প্রাচীনতম এ খেলার মাঠটি ছোট হয়ে গেছে। আমরাও চাই বিদ্যালয়ের নতুন ভবন হোক। উন্নয়ন হোক, তবে যেখানে ভবন করার জন্য মাটি পরীক্ষা করা হয়েছে, সেখানে ভবন না করে কর্তৃপক্ষ মাঠের পশ্চিম পাশে ভবন করবে।
জানতে চাইলে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, নতুন ভবন করা পূর্বে সম্প্রতি একটি নতুন হল রুম করা হয় মাঠের পূর্ব পাশে। সেদিকে মাঠ ৩৬ ফুট বেড়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেন মুঠোফোনে জানান, সামগ্রিকভাবে কাজটি বন্ধ রাখতে স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। দ্রুত শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি