
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষীপুরের মেঘনায় দেশীয় অস্ত্রসহ ১৫ জন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হিজলা ও সাবের চর এলাকা থেকে ১৫ জন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ কয়েকটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।
লেফটেন্যান্ট ইফতেখারুল আলমের নেতৃত্বে রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের সাতনাল এলাকায় ১০০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। আটককৃত প্রত্যেকেই ভোলা জেলার বাসিন্দা বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ জেলেদের আটক করে মুক্তিপণ আদায় এবং মুক্তিপণের টাকা না পেলে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে বলে কোস্টগার্ডের সূত্রে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]