৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে বালিশচাপায় ছেলে হত্যার অভিযোগে মা আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লক্ষ্মীপুরে বালিশচাপায় ছেলে হত্যার অভিযোগে মা আটক
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বামীর ওপর রাগ করে জুনায়েদ হোসেন নামের ৬ মাস বয়সী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা নার্গিস বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় নার্গিসকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নার্গিস বেগম সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাঝি বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশচাপায় হত্যা করে নার্গিস। পরে জুনায়েদের মরদেহ পুকুরে ফেলে দেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী নার্গিসের ঝগড়া হতো। ঘটনার আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে চলে যায়। এরমধ্যে স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে শিশুপুত্র জুনায়েদকে নার্গিস বালিশচাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ পুকুরে ফেলে দিয়ে তিনি চিৎকার দেন। স্থানীয়রা জুনায়েদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, জুনায়েদকে হত্যার অভিযোগকে তার মা নার্গিসকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি