৬ মে ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ
সুলতানা মাসুম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন। রোববার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এ শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। জানা গেছে, গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌর নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোট পেয়ে মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। ৫ ডিসেম্বর মেয়র, ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৫ জন কাউন্সিলরের নামে গেজেট প্রকাশ হয়। ৭ ডিসেম্বর তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন চিঠি পাঠায়। পৌর মেয়র মাসুম ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পেশায় ব্যবসায়ী। নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। লক্ষ্মীপুর পৌরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট থাকবো। দায়িত্ব বুঝে নিয়েই পৌরবাসীর কল্যাণে মাঠে নামবো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি