৬ মে ২০২৬

লক্ষ্মীপুর জেলা আ. সাধারণ সম্পাদক পদে মাসুম ভুঁইয়া আলোচনায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর জেলা আ. সাধারণ সম্পাদক পদে মাসুম ভুঁইয়া আলোচনায়
সুলতানা মাসুমা। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ আগামী ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া আলোচনায় রয়েছেন। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী পরিবারের সন্তান হিসাবে ছাত্র জীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।১৯৮৯ সালে পৌর ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০০ সাল থেকে পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। গত দুই সেশন তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ীর মরহুম কামাল উদ্দিন ভুঁইয়ার সন্তান তিনি। কামাল ভূইয়া আমৃত্যু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের দুঃসময়ে দলের নেতা -কর্মীদের অর্থনৈতিক ভাবে তিনি ব্যাপক সহযোগিতা করেন। দলের দূর্দিনে কামাল ভূইয়ার ত্যাগ আজও আওয়ামী লীগের নেতারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার মামা প্রয়াত আ ন ম ফজলুল করিম ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আরেক মামা মনিরুল করিম ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কর্মীবান্ধব নেতা হিসাবে মাসুম ভুঁইয়া ইতিমধ্যই ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে তিনি দলীয় নেতাকর্মীদের পরামর্শ ও অংশগ্রহণে পৌরসভা পরিচালিত করছেন। মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ইনশাআল্লাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে আমি আমার দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের সকল আসনে বিজয়ী করবো। দলকে সুসংগঠিত করে জামাত বিএনপির সকল অপতৎপরতা কঠোর ভাবে মোকাবেলা করবো। আওয়ামী পরিবারের সন্তান হিসাবে তরুণ প্রজন্মের নেতা-কর্মীদের চাওয়া তারুণ্য দীপ্ত নেতৃত্ব মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়াকে আগামীদিনের বিরোধী দলের আন্দোলন সংগ্রাম মোকাবিলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হোক। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি