৫ মে ২০২৬

লকডাউনে শুটিং বন্ধ, বেকার অভিনেত্রীর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউনে শুটিং বন্ধ, বেকার অভিনেত্রীর আত্মহত্যা

বাংলাপ্রেস ডেস্ক: লকডাউনে হাতে কাজ নেই, শুটিং বন্ধ। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। বেকারত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ভারতের হিন্দি ধারাবহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা(২৫)।

সোমবার রাতে ইন্দোরে নিজ বাড়িতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ অভিনেত্রী। মঙ্গলবার সকালে তার বাবা ঝুলন্ত অবস্থায় দেখতে পান মেয়েকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর এনডিটিভির।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে, সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে? হিরানগর থানার ওসি রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

ক্রাইম পেট্রল’, ‘মেরি দুর্গা’ এবং ‘লাল ইশক’ ধারাবাহিকে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন প্রেক্ষা। তার এভাবে চলে যাওয়ায় বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি