৬ মে ২০২৬

লকডাউন প্রত্যাহার করলে পরিস্থিতি হবে ভয়াবহ: ডব্লিউএইচও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউন প্রত্যাহার করলে পরিস্থিতি হবে ভয়াবহ: ডব্লিউএইচও

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি দিয়ে বলেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনসহ জারি করা বিধিনিষেধ যদি খুব দ্রুত প্রত্যাহার করা হয় তাহলে সংক্রমণের অবস্থা হবে ভয়াবহ।

গতকাল শুক্রবার সংস্থার প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিউসুস জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলেন এই হুঁশিয়ারি জানিয়েছেন। খবর বিবিসির।

ডব্লিউএইচও'র হুঁশিয়ারি এমন সময় আসলে যখন স্পেন ও ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি রাখলেও কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। ইউরোপের মধ্যে এই দুটি দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ।

সংবাদ সম্মেলনে ড. টেড্রোস বলেন, বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এমনকি অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে পড়তে হলেও এটি করা দরকার।

ইউরোপের কয়েকটি দেশে ভাইরাসের বিস্তার মন্থর হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান।

তিনি জানান, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে বিধিনিষেধ প্রত্যাহারের কৌশল গড়ে তোলার জন্য কাজ করছে ডব্লিউএইচও। কিন্তু খুব দ্রুতই তা প্রত্যাহার করা উচিত হবে না।

ড. টেড্রোস বলেন, অতি দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করা হলে ভাইরাসটি ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে। যদি উপযুক্ত ব্যবস্থাপনা না হয় তাহলে এই পথ হবে বিপজ্জনক।

ডব্লিউএইচও প্রধান জানান, ইউরোপের কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ মন্থর হলেও বেশ কিছু দেশে তা দ্রুত ছড়াচ্ছে। বিশেষ করে আফ্রিকার গ্রামীণ এলাকায়। তিনি বলেন, আমরা এখন ক্লাস্টার ও কমিউনিটি সংক্রমণ দেখছি আফ্রিকার ১৬টিরও বেশি দেশে।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বের প্রায় ১৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখের বেশি মানুষের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি