৪ মে ২০২৬

লিটনের অর্ধশতে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লিটনের অর্ধশতে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: ওপেনিংয়ে নেমে দারুণ খেলছেন লিটন দাস। ৪৫ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত। বাংলাদেশের দলীয় স্কোরও ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৩.২ ওভারে ১ উইকেটে ১২৮ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর একটায়।

লিটন ভালো করলেও ভালো করতে পারেননি অপর ওপেনার তামিম ইকবাল। ৪৩ বল খেলে ২৪ রান করে তিনি ফিরে গেছেন সাজঘরে। ব্যক্তিগত স্কোর ভালো না হলেও ওপেনিং জুটিতে লিটন দাসের সঙ্গে তিনি ৬০ রানের জুটি গড়েছেন। ১৩তম ওভারে মাধিভিরের বলে এলবিডব্লিউ হয়েছেন তামিম।

গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ইনজুরির কারণে ছিলেন না মাশরাফি।

এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। আর ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা নাজমুল হোসেন শান্তও আছেন এই ম্যাচের একাদশে।

অন্যদিকে, এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাধিভেরের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি