লেগে থাকলে স্বপ্নটা পূরণ হবেই : আতিয়া আনিসা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গান করছেন ছোটবেলা থেকেই; পেশাদার সংগীতশিল্পী হয়েছেন বছর ছয়েক আগে। এরই মধ্যে নিজেকে চিনিয়েছেন, পেয়েছেন পরিচিতি ও পুরস্কার। এবার আতিয়া আনিসা উড়াল দিচ্ছেন আমেরিকায়, দুই মাসের সংগীত সফরে। গায়িকার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।
গান নিয়ে প্রথম আমেরিকা সফর। কেমন লাগছে?
খুব ভালো। যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যে শো করব। এরপর হয়তো আরো বাড়তে পারে।এটা আমার জীবনের স্বপ্ন ছিল। গান নিয়েই বড় হয়েছি, বরাবরই চেয়েছি গান নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াব। সে স্বপ্নটাই পূরণ হয়েছে। আমার পরিবার, বন্ধু, সতীর্থ— সবাই অনেক খুশি।আয়োজক বদরুর রেজা সাগর ভাইয়ার প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে এমন একটা সুযোগ দিয়েছেন।
ঢাকা থেকে উড়াল দেবেন কবে?
২৬ আগস্ট। প্রথম শো নায়াগ্রা ফলসে হওয়ার কথা, তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
এই সফরে তো আসিফ আকবরও যাচ্ছেন...
হ্যাঁ, এটাও একটা ভালো লাগার ব্যাপার। ওনার সঙ্গে একেবারে ছোটবেলা থেকে পরিচয়।পাশাপাশি গ্রামে আমাদের বাড়ি। আমার বাবার সিডি-ক্যাসেটের দোকান ছিল। যখন আসিফ ভাইয়ার ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম প্রকাশিত হয়, তখন থেকেই আমার বাবার সঙ্গে তাঁর পরিচয়। তিনি আমাদের দোকানে আসতেন, ছোটবেলায় তাঁর কোলেও উঠেছি। বড় হয়ে তাঁর সঙ্গে গানও করেছি। তিনি সব সময় অনেক উৎসাহ দেন, স্নেহ করেন। তাঁর মতো একজনের সঙ্গে সংগীত সফরে যাচ্ছি, এটা ভীষণ আনন্দের ব্যাপার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি