লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৬০জন নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গত বছর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ২২৯ মানুস প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে ১০ হাজার ৩৮০ জন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের ফলে ১ হাজার ৩২টি কেন্দ্রে ১ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। যার মধ্যে ৩৯ হাজার পরিবার রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রের মধ্যে ৮৩৭টি পূর্ণ হয়ে গেছে।
লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরাকের ইসলামী বিপ্লবী বাহিনী। বিশেষ করে অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালায় ইরাক বাহিনী।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি