৪ মে ২০২৬

ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত তীব্র

লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখ মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০১ পিএম
লেবাননে এক সপ্তাহে বাস্তুচ্যুত ৫ লাখ মানুষ

এক সপ্তাহে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার জনে।

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জেরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘাত শুরু হওয়ার পর লেবাননে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ রোববার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে নিবন্ধিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার জনে। গত সোমবার থেকে লেবাননে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এ নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ২৮ জন সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এদিকে ইসরাইল লেবাননে তাদের আগ্রাসন আরও বিস্তৃত করেছে এবং প্রথমবারের মতো রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলেও হামলা চালিয়েছে। এতে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। গত এক সপ্তাহে লেবাননে এ সংঘাতে মোট ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ শিশু, ৪২ নারী এবং ৯ জন উদ্ধারকর্মী রয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (৮ মার্চ) ভোরে একটি ইসরাইলি ড্রোন সমুদ্রতীরবর্তী এলাকা রাউশের একটি হোটেলে হামলা চালায়। 

এ এলাকাটি পর্যটকদের কাছে জনপ্রিয় এবং সাম্প্রতিক সময়ে লড়াই থেকে পালিয়ে আসা হাজারো বাস্তুচ্যুত লেবানিজও এখানে আশ্রয় নিয়েছিলেন।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, এ হামলায় ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশি শাখা কুদস ফোর্সের পাঁচজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, ‘কুদস ফোর্সের লেবানন কর্পসের কমান্ডাররা ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছিল।’সূত্র: আল জাজিরা

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি