৮ মে ২০২৬

লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের হামলা
বাংলাপ্রেস ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে বুধবার বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নাবাতিয়ের পৌর মেয়র আহমদ কাহিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিবিসিকে স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরেও আটটির বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন করেছে। ওই সব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক ছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত ৯টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি। এসব ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এদিকে ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে এ কথা জানিয়েছে। ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় নয়, বরং তাদের সামরিক ঘাঁটিতে হামলা করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও আলজাজিরা। বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়েহ শহরতলিতে এই হামলা চালায় তারা। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি