১০ মে ২০২৬

লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
বাংলাপ্রেস ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইনস এর ইকে-৫৮৪ ফ্লাইটে তারা দেশে ফেরত এসেছেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৮২ জনকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইট যোগে ২১ নভেম্বর দেশে ফিরেছেন। এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে দেশে ফিরে এসেছেন। উল্লেখ্য, ৭৬ জন বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস বৈরুতে রেজিষ্ট্রেশন করেছেন এবং বাকি ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) রেজিস্ট্রেশন করেছেন। দেশে ফিরে আসা এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে এসব বাংলাদেশী নাগরিকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এখন পর্যন্ত এগারোটি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তবে একজন বাংলাদেশির বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি