৪ মে ২০২৬

লেবানন সীমান্তে ভয়াবহ হামলা, উত্তেজনা তুঙ্গে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:০৯ পিএম
লেবানন সীমান্তে ভয়াবহ হামলা, উত্তেজনা তুঙ্গে

বাংলাপ্রেস ডেস্ক: লেবানন সীমান্তে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি ৮ সেনা সদস্য আহত হয়েছেন। যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট গ্লোবাল জানিয়েছে, শুক্রবার লেবানন সীমান্তের পাশের একটি ফাঁড়িতে ওই রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ঘটনার পর আহত সেনা সদস্যদের ইসরায়েলের উপকূলীয় শহর নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

আইডিএফ জানিয়েছে, রকেট হামলার ঘটনায় পাঁচজনকে গুরুতর বলে তালিকাভুক্ত করা হয়েছে। বাকিরা তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে শুক্রবারের ওই হামলার পর গ্যালিলি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে আনা সেনা সদস্যদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা মাঝারি। বাকিরা সামান্য আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি