১০ সেপ্টেম্বর ২০২৬

লাউ বিক্রি ৪০ হাজার, খরচ ১ লাখ ৫০ হাজার: পচন রোগে দিশেহারা রুহিয়ার কৃষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
লাউ বিক্রি ৪০ হাজার, খরচ ১ লাখ ৫০ হাজার: পচন রোগে দিশেহারা রুহিয়ার কৃষক

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাউ গাছের গোড়া ও পাতায় পচন রোগ দেখা দেওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। রোগের কারণে আশঙ্কাজনক হারে ফলন কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

রুহিয়া উপজেলার ঘনিমহেষপুর গ্রামের মন্ডলাদাম মৌজায় ৩ বিঘা জমিতে লাউ চাষ করেছেন কৃষক মো. কাশেম আলী। তার ছোট ভাই মো. রকিব জানান, জমি চাষ থেকে শুরু করে সার, কীটনাশক ও শ্রমিক খরচ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

কিন্তু রোগের কারণে প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি। এখন পর্যন্ত লাউ বিক্রি করে মাত্র ২০ হাজার টাকা আয় হয়েছে। ক্ষেতে যে  অবশিষ্ট লাউ আছে তা বিক্রি করে সর্বোচ্চ  ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে।

রকিব বলেন, গাছের গোড়া ও পাতায় বিভিন্ন রোগ দেখা দেওয়ায় ফলন মারাত্মকভাবে কমে গেছে। হিসাব করে দেখছি প্রায় ১ লাখ ১০ হাজার টাকা লোকসান হবে। দ্রুত কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা না পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নাসিরুল আলম বলেন, ওই কৃষকের মোবাইল নম্বর ও ঠিকানা আমাকে পাঠালে আমি তার সঙ্গে যোগাযোগ করব। কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি