৮ মে ২০২৬

লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুড়িমারি রুটে রেল যোগাযোগ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বুড়িমারি রুটে রেল যোগাযোগ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা ৬৬ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় আসলে ৩০১১ সিরিজের লালমনি এক্সপ্রেসের ট্রেনটির সাথে সংঘর্ষ হয়। এতে লালমনি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়।   স্থানীয় ও রেল বিভাগ জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর  আন্তঃনগর এ ট্রেনটি সাল্টিংয়ের জন্য মোগলহাট রেল লাইনের দিকে যাচ্ছিল। এ সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট ঢোকার পথে বিডিআর গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনের দুই রেক লাইন চ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্থ হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটিও ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর। ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা  বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোন ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তাকর্মীরা। উদ্ধার কাজও শুরু করা হয়েছে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ভুল সিগন্যালের কারনে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে মূল রহস্য জানা যাবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি