১০ মে ২০২৬

লাইনের পাত ভেঙে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
লাইনের পাত ভেঙে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা রেলওয়ে স্টেশন এলাকা ছেড়ে যাওয়ার সময় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের ৩টি বগি লাইন থেকে পড়ে যায়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা মধ্য রাতে ভোগান্তিতে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি। দুর্ঘটনার বিষয়ে মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি