৫ মে ২০২৬

লাইফ সাপোর্টে এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লাইফ সাপোর্টে এরশাদ

রাজনীতি ডেস্ক: শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জাপার সাবেক মহাসচিব জিয়া উদ্দিন নিশ্চিত করেছেন। এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার স্ত্রী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।

গত ২২ জুন থেকে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নিরর্বাচনের আগে থেকেই অসুস্থ রয়েছেন এরশাদ। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে নির্বাচনের পর দেশে ফিরেন তিনি। এরপর তার শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকলেও গেল মাসের শেষে পুরোপুরিই অসুস্থ হয়ে পড়েন এরশাদ।

এর আগে তার দল থেকে জানানো হয়েছিল, রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার অবস্থা নেই।

এদিকে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার অবস্থা নেই। তবে উন্নতির আশা করছেন চিকিৎসকরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি