৫ মে ২০২৬

ক্যাটরিনার বিয়ের দিন সৌদি আরব গেলেন সালমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ক্যাটরিনার বিয়ের দিন সৌদি আরব গেলেন সালমান
বাংলাপ্রেস ডেস্ক: আজ (৯ ডিসেম্বর) রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদের এই রাজকীয় বিয়েতে ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানের উপস্থিতি নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়। সকল জল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রেমিকার বিয়েতে যাচ্ছেন না ভাইজান। বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়েছেন সালমান খান। জানা যায়, ‘দা-বাং’ ট্যুরে অংশ নিতে সেখানে গিয়েছেন ভাইজান। যাওয়ার আগে বিমানবন্দরে হাত নাড়িয়ে ফটোসংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সালমান। ব্যক্তিগতভাবে ক্যাটরিনার সঙ্গে সালমানের বেশ সখ্যতা। এক সময় বলিপাড়ায় নিয়মিত তাদের প্রেমের চর্চা হতো। সিনেমার পাশাপাশি বাস্তবেও তাদের রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সালমানের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্যাটরিনা। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের। দেখে বুঝার উপায় নেই তাদের মাঝে প্রেম-বিচ্ছেদের পর্ব অতিবাহিত হয়েছে। বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্যাটরিনা ও ভিকি। তবে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, গত ৭ ও ৮ ডিসেম্বর তাদের মেহেদি, সংগীত ও হলুদ অনুষ্ঠান হয়েছে। আর আজ (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়বেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, ক্যাটরিনা ও ভিকির বিয়ের জন্য ১০০ কিলোগ্রাম ফুলের অর্ডার করা হয়েছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুর্গের ভেতর খোলা ময়দানে বিয়ে করবেন তারা। অতিথিদের জন্য ইতোমধ্যে তাবুর ব্যবস্থা করা হয়েছে। পুরো স্থানটিই ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিকে করোনা মহামারির কারণে মাত্র ১২০ জন অতিথিকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন তারা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে অতিথিদের ফোন অথবা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি