৪ মে ২০২৬

ক্যাটরিনাকে কোটি টাকার গাড়ি গিফট দিলেন সালমান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যাটরিনাকে কোটি টাকার গাড়ি গিফট দিলেন সালমান!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায়। যদিও বক্স অফিস আয়ে তেমন সাড়া ফেলতে পারেনি, এই আবেদনময়ীর পারফরম্যান্সে মুগ্ধ হন লাখো দর্শক। তাঁর নাচের প্রশংসা সর্বজনের। ক্যাটরিনা জানিয়েছিলেন, ওই ছবির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।

‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা ক্যাটরিনার গ্যারেজে যুক্ত হলো আরেকটি বিলাসবহুল গাড়ি। একটি প্রতিবেদন জানিয়েছে, এই বলি সুন্দরীর বিলাসবহুল গাড়ির তালিকায় যুক্ত হয়েছে নতুন রেঞ্জ রোভার। টপ মডেলের গাড়িই পছন্দ এ অভিনেত্রীর। তাঁর নতুন গাড়িটি সাদা রঙের, যেটির মূল্য দুই কোটি ৩৩ লাখ রুপি। তাঁর একটি অডি গাড়িও আছে।

মজার ব্যাপার হলো, সুপারস্টার সালমান খান এই গাড়িটি ক্যাটরিনার জন্য কিনেছেন বলে গুঞ্জন বলিমহলে। সূত্রের বরাত দিয়ে একটি পোর্টাল প্রতিবেদনে জানিয়েছে, সালমান চারটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। একটি নিজের জন্য, দুটি ভাইবোন আরবাজ খান ও অর্পিতা খান শর্মার জন্য এবং অন্যটি ক্যাটরিনা কাইফের জন্য।

সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন ক্যাটরিনা, যেখানে সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল তাঁর। দুর্ভাগ্যজনকভাবে, বাজে আবহাওয়ার কারণে সেই ইভেন্ট বাতিল হয়ে যায়।

বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ ‘থাগস অব হিন্দোস্তান’ ও ‘জিরো’ ছিল বড় বাজেটের। তবে দর্শক-হৃদয়ে ঝড় তুলতে পারেনি ছবি দুটি।

তবে ভক্তদের দৃঢ় বিশ্বাস, আসন্ন ‘ভারত’ ছবিতে ফের ঝড় তুলবেন ক্যাটরিনা।

বড়পর্দায় সালমান খান আর ক্যাটরিনা কাইফের রসায়ন কার না পছন্দ। বাস্তব জীবনেও এ দুই তারকার রয়েছে গভীর বন্ধুত্ব। পরিচালক আলি আব্বাস জাফরের আরেকটি বহুল প্রতীক্ষিত ছবি ‘ভারত’। এতে জুটি বেঁধেছেন সালমান-ক্যাটরিনা। সম্প্রতি এ ছবির শুটিং শেষ হয়েছে।

এ ছবিতে পাঁচটি ভিন্ন চেহারায় দেখা যাবে সালমান খানকে। সালমানের চরিত্রটিতে ২৭ থেকে ৬৫ বছর বয়সের যাত্রা দেখানো হবে।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর নতুন সংস্করণ ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। এতে আরো রয়েছেন দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা।

‘টাইগার জিন্দা হ্যায়’-এর ব্যাপক সাফল্যের পর ফের সালমান ও ক্যাটরিনাকে এক করলেন আলি আব্বাস জাফর। ‘ভারত’ প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী ও ভূষণ কুমার। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টুডে

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি