৮ মে ২০২৬

ক্যাসিনোর লাইসেন্স দিলো আরব আমিরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ক্যাসিনোর লাইসেন্স দিলো আরব আমিরাত
বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক উইন রিসোর্টস পেয়েছে এ লাইসেন্স। শুক্রবার উইন রিসোর্টসের পক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্তির বিষয়টি জানানো হয়। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আরব আমিরাতের বাণিজ্যিক গেমিং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই লাইসেন্স দেওয়া হয়েছে। লাস ভেগাস ভিত্তিক ক্যাসিনো প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, 'তারা রাস আল খাইমা অঞ্চলের উইন আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল অবকাশকেন্দ্র (রিসোর্ট) নির্মাণ করছে। সেখানেই প্রতিষ্ঠিত হবে আরব আমিরাতের প্রথম ক্যাসিনো। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি