ক্যামেরার সামনে মাত্র ১ মিনিটেই শাড়ি পরলেন স্বস্তিকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এক মিনিটে শাড়ি পরতে হবে! আর ক্যামেরার সামনে সেই চ্যালেঞ্জ নিয়েই ফেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। স্বস্তিকা পরেছেন হলুদ রঙে কাজ করা গর্জাস ব্লাউজ, সঙ্গে ঘিয়ে রঙের শাড়িতে নীল মোটিফ। হাতে পরেছেন কাচের চুড়ি। গলায় হাল ফ্যাশনের হার, আর নাকে নথ। মাত্র ১ মিনিট সময়ের মধ্যেই ১২ হাতের শাড়ি পরে দেখিয়ে দেন স্বস্তিকা।
ব্লাউজ ও পেটিকোট আগে থেকে পরে তৈরি হয়েই ছিলেন। কাউন্ট ডাউন শুরু হতেই তড়িঘড়ি শাড়ি পরা শুরু করে দেন স্বস্তিকা। নির্ধারিত সময়ের আগেই শেষ করে ফেলেন শাড়ি পরা। তারপর আয়নায় সামনে বসে পোজ দিয়ে ছবিও তোলেন। বুঝিয়ে দেন সবেতেই তিনি অনন্যা। ফেসবুক ওই রিলস ভিডিয়ো শেয়ার করে স্বস্তিকা জানান, তিনি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি