৫ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক্যালিফোর্নিয়ায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরো একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। লস এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমিত ওই ব্যক্তি চীনের উহান প্রদেশের বাসিন্দা। তিনি এ মাসের ২২ তারিখে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চীন ফিরছিলেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে আরো একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনিও সম্প্রতি উহান প্রদেশ থেকে বিমানযোগে ক্যালিফোর্নিয়া ফেরেন।  স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সংক্রমিত এই দুইজনের দেহে সম্প্রতি চীনে যে ধরণের ভাইরাস ছড়িয়ে পড়েছে সেই একই রকম ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেছে। তবে তারা এও বলছেন যে ক্যালিফোর্নিয়াতে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পরার সম্ভাবনা কম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি