৫ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় হাইস্কুলে গুলির ঘটনার তদন্ত শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যালিফোর্নিয়ায় হাইস্কুলে গুলির ঘটনার তদন্ত শুরু

বাংলাপ্রেস ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চলের একটি হাইস্কুলে বৃহস্পতিবার, ১৬ বছরের এক ছাত্র তার জন্মদিনে স্কুল ব্যাগ থেকে ৪৫-ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল বেরকরে সহপাঠীদের উপর গুলি চালায়। শেষ গুলিটি সে নিজের মাথায় করে।

তার সহপাঠী পাঁচজনকে লক্ষ্য করেসে গুলি চালায়। গুলিবিদ্ধ ছাত্র ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১৬ বছর বয়সী একটি মেয়ে এবং ১৪ বছর বয়সী একটি ছেলে মারা যায়। ১৪ ও ১৫ বছর বয়সী ২জনমেয়ে এবং অপর আরেকজন14 বছর বয়সী ছেলে প্রাণে বেঁচে যায়। তবে হত্যাকারীর অবস্থায় গুরুতর।

শেরিফ বিভাগ সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেনি, তবে কিছু সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে হত্যাকারীকে তারা সনাক্ত করতে পেরেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে ঐ হত্যাকারী "একজন বুদ্ধিমান, শান্ত প্রকৃতির ছেলে ছিল যে দাবা খেলত এবং স্থানীয় বয় স্কাউট ট্রুপে সংগে সক্রিয় ছিল।"

লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিমে প্রায় ৪৮ কিলোমিটার পশ্চিমে সান্তা ক্লারিটার সৌগাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সময় সকাল ৭ বেজে ৩৮মিনিটে ঐ গুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে তারা ঐ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি