৬ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে এক জনের মৃত্যু, গ্রেফতার ২০০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে এক জনের মৃত্যু, গ্রেফতার ২০০
  নোমান সাবিত: ক্যালিফোর্নিয়ার দুটি গাঁজা খামারে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বৃহস্পতিবার এক অভিবাসন অভিযানে বৈধ আবাসিক কাগজপত্র না থাকা প্রায় ২০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই অভিযানে একজন কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স (ইউএফডাব্লিউ) লিখেছে-আমরা নিশ্চিত করতে পারি যে এক খামারকর্মীর মৃত্যু হয়েছে, যিনি গতকালের অভিবাসন অভিযানের ফলে আহত হয়েছিলেন। এর আগের এক পোস্টে শ্রমিক সংগঠনটি জানায়, অভিযানের সময় খামারের কর্মীদের যার মধ্যে মার্কিন নাগরিকরাও ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে আটক রাখা হয় এবং পরে তাদের ফোন থেকে অভিযানের ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য বাধ্য করা হয়। ডিএইচএস তাৎক্ষণিকভাবে মৃত্যুর বিষয়ে মন্তব্য দিতে অস্বীকৃতি জানালেও, তারা শুক্রবার এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় এলাকায় জমায়েত হওয়া ৫০০-র বেশি বিক্ষোভকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে। চারজন মার্কিন নাগরিককে কর্মকর্তাদের ওপর হামলা বা বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনী কম-প্রাণঘাতী গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে। কর্মকর্তাদের দাবি, এক ব্যক্তি বিক্ষোভ চলাকালে পুলিশের দিকে গুলি ছুঁড়ে। রিপাবলিকান নেতারা শুক্রবার এই অভিযানের প্রশংসা করলেও ডেমোক্র্যাটরা, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গভর্নর নিউসাম লিখেছেন টিয়ার গ্যাস থেকে পালাচ্ছে শিশুরা, ফোনে কাঁদছে কারণ তাদের মাকে খামার থেকে ধরে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ‘নিউজস্কাম’ বলেন,কিন্তু আসল স্কাম তিনিই। শুক্রবার কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার ক্যামারিলো এবং কার্পিন্টারিয়ায় অবস্থিত গ্লাস হাউস ব্র্যান্ডস ইনক.-এর মালিকানাধীন খামারে পরিচালিত দুটি অভিযানে ১০ জন নথিপত্রবিহীন শিশু শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের কমিশনার রডনি স্কট বৃহস্পতিবার বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন শিশু শ্রম আইনের লঙ্ঘনের তদন্ত চলছে। গ্লাস হাউস এক বিবৃতিতে জানায়, তারা কখনও ইচ্ছাকৃতভাবে অপ্রাপ্তবয়স্ক কর্মী নিয়োগ দেয়নি। স্থানীয় সংগঠক ও শ্রমিক নেতারা সতর্ক করেছেন, এসব গ্রেফতার আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইউএফডাব্লিউ এক বিবৃতিতে বলেন, 'কৃষিখাতে কিশোর-কিশোরীদের কাজ করাটা দুর্ভাগ্যজনক হলেও অস্বাভাবিক নয়। কিন্তু শিশুশ্রমের সমাধান হচ্ছে না শিশুদের আটক ও বহিষ্কার করা। এই সহিংস ও নিষ্ঠুর ফেডারেল অভিযান আমেরিকান কমিউনিটিকে আতঙ্কিত করছে, খাদ্য সরবরাহ চেইনকে বিঘ্নিত করছে, জীবন হুমকির মুখে ফেলছে এবং পরিবারগুলোকে বিচ্ছিন্ন করছে। এই অভিযান এমন এক সময়ে হলো, যখন ক্যালিফোর্নিয়া বিশেষত লস অ্যাঞ্জেলেস এলাকায় ট্রাম্প প্রশাসনের নির্বাসন বাড়ানোর পদক্ষেপের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী উত্তেজনা বিরাজ করছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি