৫ মে ২০২৬

ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ক্যালিফোর্নিয়ায় খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার বিকালে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে এ ঘটনা ঘটে। স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানিয়েছেন, তিন দিনের গার্লিক ফেস্টিভ্যালের একেবারে শেষ সময়ে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো। তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি