৪ মে ২০২৬

কুকুরের সঙ্গে কোহলির সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কুকুরের সঙ্গে কোহলির সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই

বিনোদন ডেস্ক: ভারতের এই সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি কুকুরের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। সোমবার দুপুরে তিনি এ সেলফিটি তার টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টে আপলোড করেন। টুইট করার সময় কোনো ক্যাপশন দেননি ভারতের এ অধিনায়ক। প্রায় এক ঘণ্টা পর ক্যাপশন লেখেন, Touchdown Delhi। মিনু দত্ত নামের এক তরুণী মন্তব্য করেন, আনুশকা অ্যাফেক্ট।

প্রথম এক ঘণ্টাতেই এটিতে ১৭ হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য পড়ে। এর মধ্যে ভারতের বেশিরভাগই তাকে উইশ করে মন্তব্য লেখেন। কেউ কেউ আগামী ম্যাচে তার সেঞ্চুরি দেখারও প্রত্যাশা করেন। কেউ আবার ভারতের সেনাক্যাপ পরিহিত কোহলির ছবিও দেন। পাকিস্তানের অনেক দর্শক কোহলির উদ্দেশে বলেন, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি পছন্দ করি না।

রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩৫৮ রান করেও হেরে যায় ভারত। এত বড় রানের পাহাড় গড়েও না জিততে পারার আক্ষেপ রয়েছে ভারতীয় খেলোয়াড়দের মনে। হয়তো সে দুঃখ ভুলতেই কুকুরের সঙ্গে সেলফি তুলে দর্শকদের নজর অন্যদিকে ঘুরাতে চাইছেন কোহলি। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ খেলায় পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তার প্রতিক্রিয়ায় ইএসপিএনকে বলেন, আমরা শেষ দিকে পাঁচ ওভারে পাঁচটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের তা কাজে লাগাতে পারিনি। তবে পরাজয়ে আমি কোনো অজুহাত দিতে চাই না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি