কুড়িগ্রামে চাকুরি দেয়ার প্রলোভনে ২৮ লাখ টাকার প্রতারণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন দফতরে সরকারি চাকুরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)-কে কুড়িগ্রাম থেকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত প্রতারকের নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সে একই ইউনিয়নের মশিউর রহমানের ছেলে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম ডিসি অফিসের পুকুর পারে বসে কয়েকজনের সাথে কথোপকথন এবং বিভিন্ন প্রকার কাগজপত্র আদান-প্রদান করার সময় তাকে হাতে নাতে ধরে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ সময় আটককৃত রাজিউন হক সাগর প্রাথমিক ভাবে স্বীকার করেছে যে, তিনি সরকারি চাকুরি দেয়ার কথা বলে তিনজনের নিকট ২৮ লাখ টাকা নিয়েছেন এবং চাকরি দিতে না পারায় কিছু টাকা ফেরতও দিয়েছেন।
রাজিউন হক আরোও স্বীকার করেছে যে, প্রায় ৫৮ লাখ টাকার বিনিময়ে ইতোমধ্যে চারজনকে বিভিন্ন সরকারি দফতরে অসৎ উপায়ে চাকুরী নিয়ে দিয়েছেন।
আরও জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামের রাশেদুল ইসলাম এর নিকট হইতে ১৫ লাখ টাকা এবং একই উপজেলার অনন্তপুর গ্রামের মাহমুদুল হাসানের নিকট হইতে ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।
এছাড়াও কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অনেকের কাছ থেকে চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আটককৃত রাজিউন হক সাগরকে রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি